অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং নবান্ন থেকে ‘পুলিশ মিত্র’ অ্যাপের উদ্বোধন,পুলিশি ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

প্রথমবারের রক্তদান শিবিরেই নজির, পিড়াশিমুল গ্রামে রক্ত দিলেন 60 জন

প্রথমবারের রক্তদান শিবিরেই নজির, পিড়াশিমুল গ্রামে রক্ত দিলেন 60 জন

নিজস্ব সংবাদদাতা : মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পিড়াশিমুল গ্রাম। প্রথমবারের উদ্যোগেই স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্ত দিলেন 60 জন। তাঁদের মধ্যে 35 জন ছিলেন নতুন রক্তদাতা এবং 18 জন মহিলা। মহিলাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশেষভাবে নজর কেড়েছে।পশ্চিম মেদিনীপুর অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং সুবর্ণরেখা নিউ তরুণ সংঘের পরিচালনায় গোপীবল্লভপুর থানার অন্তর্গত আলমপুর গ্রাম পঞ্চায়েতের পিড়াশিমুল গ্রামে শ্রীশ্রী রাম পুজো উপলক্ষে এই স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করা হয়। উল্লেখযোগ্যভাবে, গ্রামে এই প্রথমবার এমন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রথম উদ্যোগেই এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খুশি উদ্যোক্তারা।রক্তের অভাবে যাতে কোনও মুমূর্ষু রোগীর চিকিৎসা ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী, দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং অস্ত্রোপচারের জন্য রক্তের প্রয়োজন রয়েছে এমন রোগীদের পাশে দাঁড়ানোই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। রক্তের কোনও কৃত্রিম বিকল্প না থাকায় স্বেচ্ছায় রক্তদানই বহু মানুষের জীবন বাঁচানোর অন্যতম মাধ্যম। সেই বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।এই কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি চিত্ততোষ পৈড়া, সম্পাদক সুশান্ত জানা এবং সদস্য সৌরভ দত্ত উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সমীর শিট, সুজিত সাউ, তরুণ গিরি, সুমন পৈড়া, সৌমিত্র পৈড়া ও নীতু বেরা।‘আমারকার ভাষা, আমারকার গর্ব’ সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, কিশোর রক্ষিত, তন্ময় বক্সী, সুনীতা প্রধান, ভূদেব পাত্র ও ভবানী গিরি প্রমুখ। এলাকার বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সুবীর দে, বুলু রাণী বেজ, রামজীবন ঘোষ, গৌরাঙ্গ মণ্ডল ও মুরারী সাউ।অন্যদিকে, সুবর্ণরেখা নিউ তরুণ সংঘের সভাপতি শক্তিপদ সাউ-সহ সদস্য সঞ্জয় সাউ, প্রণব পৈড়া, উত্তম পাত্র, বরুণ গিরি, মিঠুন পাত্র এবং অন্যান্য সদস্যরা এই কর্মসূচি সফল করতে সহযোগিতা করেন।গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যুবসমাজের উদ্যোগ এবং বিভিন্ন সংগঠনের সম্মিলিত সহযোগিতায় রক্তদান উৎসবটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। প্রথমবারের এই উদ্যোগে 60 জনের রক্তদান আগামী দিনে এলাকার আরও মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

সম্পর্কিত খবর

কালীপুজোয় মানবিকতার নজির ঝাড়গ্রাম জেলা পুলিশের, 6 হাজার মানুষের মুখে খাবার তুলে দিল বেলিয়াবেড়া থানা ঝাড়গ্রাম

কালীপুজোয় মানবিকতার নজির ঝাড়গ্রাম জেলা পুলিশের, 6 হাজার মানুষের মুখে খাবার তুলে দিল বেলিয়াবেড়া থানা

বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি ঝাড়গ্রাম

বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি

আগামী ১৫ নভেম্বর ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিকে সামনে রেখে বননির্ভর আদিবাসী ও অন্যান্য পরম্পরাগত বনবাসী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সরব হলো বনাধিকার মোর্চা গ্রামসভা মোর্চা, ঝাড়গ্রাম। বনাধিকার আইন, ২০০৬ অনুযায়ী বনবাসী মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ছয় দফা দাবিসম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হলো স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী অমিয় কিস্কুর হাতে।শুক্রবার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানি বিধায়ক কার

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা! বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ২০, গুরুতর জখম দুই চালক! ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা! বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ২০, গুরুতর জখম দুই চালক!

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন প্রায় ২০ জন যাত্রী। ঝিলিমিলি থেকে দীঘাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাদামের খোসা বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস ও লরির দুই চালক গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, কলাবুনি জঙ্গলের কাছে কংসাবতী ক্যানেলের সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বাসটির সঙ্গে উল্টোদিক থেকে আসা বাদামের খোসা বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাস ও লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দ