নবান্ন থেকে ‘পুলিশ মিত্র’ অ্যাপের উদ্বোধন,পুলিশি ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া
নিজস্ব সংবাদদাতা: রাজ্যের পুলিশি ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনমুখী করে তুলতে নয়া উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। শুক্রবার নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে ‘পুলিশ মিত্র’ (Police Mitra) অ্যাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশি ব্যবস্থার তৃণমূল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বিট অফিসারদের কাজের পরিধি বাড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও নিবিড় করার উপর বিশেষ গুরুত্ব দেন তিনি।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বিট অফিসারদের নির্ধারিত দায়িত্ব পালনের ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের উপর নির্ভর করা যাবে না। তাঁদের পরিবর্তে প্রশিক্ষিত পুলিশ আধিকারিকদের দিয়েই এই কাজ পরিচালনা করতে হবে। এজন্য বিট অফিসারদের আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম দেওয়া, নির্দিষ্ট রিপোর্টিং ব্যবস্থা তৈরি এবং তাঁদের কাজের নথি সংরক্ষণের উপর জোর দেন তিনি।শুক্রবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ড. সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, ডিজিপি সিদ্ধিনাথ গুপ্ত, এডিজি (ল অ্যান্ড অর্ডার) অজয় রানাডে-সহ রাজ্য পুলিশের বিভিন্ন জেলার আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার এবং দিল্লি থেকে আগত অলোক মিত্তল ও তাঁর প্রতিনিধিদল। অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যবাসীকে ছটপুজো ও জগদ্ধাত্রী পুজোর আগাম শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী।রাজ্যে পুলিশকর্মীর সংখ্যাগত ঘাটতির বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রতি এক লক্ষ জনসংখ্যায় পুলিশকর্মীর সংখ্যা 105, যেখানে জাতীয় গড় 155। নতুন নিয়োগ ও প্রশিক্ষণের প্রক্রিয়া চললেও পর্যাপ্ত পুলিশকর্মী পেতে আরও কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।এই পরিস্থিতিতে সিভিক ভলান্টিয়ারদের উপর নির্ভরতা না বাড়িয়ে পুলিশ আধিকারিকদের কাজের সুবিধার্থে আধুনিক সরঞ্জাম দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ট্যাব, ল্যাপটপ, প্রিন্টার এবং নির্দিষ্ট মোবাইল ফোনের মতো প্রযুক্তিগত উপকরণ সরবরাহের বিষয়ে স্বরাষ্ট্র সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেন তিনি।রাজ্যের প্রায় 38 হাজার গ্রামে নিযুক্ত বিট অফিসারদের কাজের ক্ষেত্রেও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ট্যুর বুক, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের বিবরণ এবং বিভিন্ন বৈঠক ও জনসংযোগমূলক কার্যকলাপের তথ্য নথিভুক্ত রাখতে বলা হয়েছে। প্রয়োজনে মোবাইলের মাধ্যমে ভিডিও রেকর্ডিং করে সেই তথ্য সংরক্ষণের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে।পুলিশি ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে কোন আধিকারিক কাকে রিপোর্ট করবেন, তা স্পষ্টভাবে নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিজিপিকে এই বিষয়ে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রেও কেপ্রয়োজনীয় কাঠামো তৈরি করতে বলা হয়েছে। বিট অফিসার থেকে শুরু করে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক—প্রত্যেকের দায়িত্ব ও রিপোর্টিংয়ের শৃঙ্খল নির্দিষ্ট থাকলে কাজের অগ্রগতি মূল্যায়ন এবং জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে বলে মনে করা হচ্ছে।এই ব্যবস্থার মাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্র দফতর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (BPR&D) কাছে কাজের অগ্রগতি ও তথ্যের স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্য নেওয়া হয়েছে। এক বছরের মধ্যে এই উদ্যোগের ইতিবাচক ফল পাওয়ার প্রত্যাশাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি, পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণের জন্য গুজরাটের রক্ষা ইউনিভার্সিটির সঙ্গেও সমঝোতাপত্র (MoU) স্বাক্ষরের কথা জানান তিনি। নতুন নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে কর্মরত পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণের ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই