Skip to content

খড়গপুরে জগন্নাথের নবযৌবন দর্শনে উপচে পড়ল ভক্তসমাগম, এবার রথযাত্রার অপেক্ষা!

অরিন্দম চক্রবর্তী : ১৪ জুলাই এই পবিত্র উপলক্ষে খড়গপুরের নিউ সেটেলমেন্ট জগন্নাথ মন্দিরে বহু ভক্ত সমবেত হয়ে মহাপ্রভুর নবযৌবন রূপ দর্শন করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। মন্দিরে বিশেষ পূজা, আরতি ও ধর্মীয় আচার পালিত হয়।স্নানযাত্রার পর দীর্ঘ ১৫ দিনের অনাসারা পর্ব শেষে ভক্তদের দর্শন দিলেন মহাপ্রভু জগন্নাথ। পুরীর শ্রীমন্দিরের পাশাপাশি খড়গপুরের নিউ সেটেলমেন্ট জগন্নাথ মন্দিরেও অনুষ্ঠিত হলো নেত্র উৎসবনবযৌবন দর্শন। এই শুভক্ষণকে ঘিরে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ছিল উপচে পড়া ভিড়। হিন্দু ধর্মীয় প্রথা অনুযায়ী, স্নান পূর্ণিমায় মহাস্নানের পর ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন বলে বিশ্বাস করা হয়।

এরপর টানা ১৫ দিন তাঁরা অনাসারা পর্বে জনসাধারণের দর্শনের বাইরে থাকেন। এই সময় রাজবৈদ্যদের সেবায় দেবতারা সুস্থ হয়ে পুনরায় নতুন যৌবনের উজ্জ্বল রূপে আবির্ভূত হন। এই বিশেষ দর্শনই নবযৌবন দর্শন বা নবযৌবন বেশ নামে পরিচিত।আগামী ১৬ জুলাই মহাসমারোহে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত রথযাত্রা। সেদিন সুসজ্জিত রথে আরোহণ করে ভক্তদের মাঝে বেরিয়ে আসবেন ভগবান জগন্নাথ, দাদা বলরাম ও দেবী সুভদ্রা। সেই মাহেন্দ্রক্ষণকে ঘিরে ইতিমধ্যেই খড়গপুরসহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং ভক্তদের উৎসাহ তুঙ্গে।

Latest