Skip to content

মন্ত্রীত্বের শপথের পর খড়গপুরে দিলীপ ঘোষের বিশাল বিজয় মিছিল!

অরিন্দম চক্রবর্তী : ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর বিজেপি নেতা দিলীপ ঘোষকে ঘিরে উৎসাহে মাতল খড়গপুর। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর রবিবার, ১০ মে খড়গপুর শহরে এক বিশাল বিজয় মিছিল করেন তিনি।

কৌশল্যা মোড় থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে মহকুমা হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়।মিছিলে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দিলীপ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন দাঁতনের নবনির্বাচিত বিধায়ক অজিত কুমার জানা ও মেদিনীপুর নবনির্বাচিত বিধায়ক শঙ্কর কুমার গুছাইত। জয়ের পর খড়গপুরের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন দিলীপ ঘোষ।

Latest