ঘাটালে শ্রমিকদের জীবন-জীবিকা নিয়ে আলোচনা সভা, উপস্থিত একাধিক ট্রেডের কর্মীরা
ঘাটাল শহরে শ্রমিকদের জীবন-জীবিকা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। সভায় আশাকর্মী, আইসিডিএস, ওয়াটার ক্যারিয়ার অ্যান্ড সুইপার, মোটরভ্যান-সহ বিভিন্ন ট্রেডের ইউনিয়নের কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বিভিন্ন ট্রেডের শ্রমিকরা তাঁদের কর্মক্ষেত্র ও জীবন-জীবিকা সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা করেন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র রাজ্য কমিটির সহ-সভাপতি সমরেন্দ্রনাথ মাজী।এদিনের সভায় এআইইউটিইউসি-র প্রতিষ্ঠাতা সভাপতি এবং
নিজস্ব সংবাদদাতা : ঘাটাল শহরে শ্রমিকদের জীবন-জীবিকা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। সভায় আশাকর্মী, আইসিডিএস, ওয়াটার ক্যারিয়ার অ্যান্ড সুইপার, মোটরভ্যান-সহ বিভিন্ন ট্রেডের ইউনিয়নের কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বিভিন্ন ট্রেডের শ্রমিকরা তাঁদের কর্মক্ষেত্র ও জীবন-জীবিকা সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা করেন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র রাজ্য কমিটির সহ-সভাপতি সমরেন্দ্রনাথ মাজী।এদিনের সভায় এআইইউটিইউসি-র প্রতিষ্ঠাতা সভাপতি এবং এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫১তম মৃত্যুবার্ষিকী, ৫ আগস্টের তাৎপর্য এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। এই বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক দীনেশ মেইকাপ। আগামী ৫ আগস্ট কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে শিবদাস ঘোষের মৃত্যুদিনের তাৎপর্য নিয়ে এসইউসিআই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য তিনি আহ্বান জানান।সমগ্র সভাটি ঘাটাল শাখার পক্ষ থেকে পরিচালনা করেন জগবন্ধু মাজী।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুতে বিলম্ব, ক্ষোভে সরব সংগ্রাম কমিটি! 8 দফা দাবিতে স্মারকলিপি, 20 নভেম্বর গণঅবস্থানের ডাক
পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনা থানায় ঘুষকাণ্ড! টাকা নেওয়ার সময় ASIকে হাতেনাতে গ্রেফতার করল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ
পশ্চিম মেদিনীপুর