অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পদ্মশ্রীর মত পদ্মভূষণ পুরস্কারের জন্যও দুঃখু মাঝির নাম প্রস্তাব করতে চলেছে !

পুরুলিয়ার প্রত্যন্ত বাগমুন্ডি অঞ্চলে পাঁচ দশকের বেশি সময় ধরে পাঁচ হাজারের বেশি গাছ লাগানোর জন্য গত বছর ভারতরাষ্ট্রের সম্মানীয় পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন দুঃখু মাঝি । কিন্তু অনেকের কাছেই অজানা দুঃখু মাঝির নাম প্রস্তাব এবং অনলাইন ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে বিশেষ ভাবে সাহায্য করেছিলেন অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । সম্প্রতি হিন্দুমহাসভার সদস্যরা আবার সৌজন্য সাক্ষাতে বাগমুন্ডী গেলে দুঃখু মাঝির আর্থিক দারিদ্রতা জনসমক্ষে চলে আসে । এরপর ব

পদ্মশ্রীর মত পদ্মভূষণ পুরস্কারের জন্যও দুঃখু মাঝির নাম প্রস্তাব করতে চলেছে !

নিজস্ব সংবাদদাতা : পুরুলিয়ার প্রত্যন্ত বাগমুন্ডি অঞ্চলে পাঁচ দশকের বেশি সময় ধরে পাঁচ হাজারের বেশি গাছ লাগানোর জন্য গত বছর ভারতরাষ্ট্রের সম্মানীয় পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন দুঃখু মাঝি । কিন্তু অনেকের কাছেই অজানা দুঃখু মাঝির নাম প্রস্তাব এবং অনলাইন ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে বিশেষ ভাবে সাহায্য করেছিলেন অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । সম্প্রতি হিন্দুমহাসভার সদস্যরা আবার সৌজন্য সাক্ষাতে বাগমুন্ডী গেলে দুঃখু মাঝির আর্থিক দারিদ্রতা জনসমক্ষে চলে আসে । এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুঃখু মাঝিকে বাড়ি তৈরির জন্য দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন বলে খবর ।

এই বিষয়ে সন্তোষ প্রকাশ করে দুঃখু মাঝি হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ সমস্ত শুভাকাঙ্খী মানুষদের আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন । ওনার বক্তব্য হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অনলাইনে ফর্ম ফিলআপ করে দিয়েছিলেন বলেই আজ উনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন । কিন্তু যেহেতু পদ্ম পুরস্কারে কোন আর্থিক সহায়তা পাওয়া যায়না তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুইলক্ষ টাকা আর্থিক সাহায্য করার ফলে শুভেন্দু অধিকারীকেও বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পদ্মশ্রী দুঃখু মাঝি ।

সম্পর্কিত খবর

সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা পুরুলিয়া

সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা

সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫! পুরুলিয়া

সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫!

সাইবার প্রতারণার একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম পুলিশ। পুরুলিয়া ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।সাইবার পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ দুটি মামলা রুজু হয়। এরপর সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM লেনদেন, মোবাইলের কল লোকেশন এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।তদন্তের সূত্র ধরে ২ সেপ্টেম্বর আয়ুষ সিনহা (১৯)-কে গ্র

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট  (Poppy straw) উদ্ধার! পুরুলিয়া

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট (Poppy straw) উদ্ধার!

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট উদ্ধার করল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঝালদা–বালরামপুর সড়কের SH-4-এ নাকা চেকিং চালিয়ে একটি স্করপিও গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় ৪৫৯.১৪ কেজি (Poppy straw) সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ আগস্ট বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পাওয়ার পর SH-4-এ নাকা চেকিং শুরু করা হয়। রাত প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ একটি স্করপ