Skip to content

খড়গপুরে রেল আধিকারিকের কোয়ার্টারে ইডির দীর্ঘ অভিযান, প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ!

অরিন্দম চক্রবর্তী : খড়গপুরে এক রেল আধিকারিকের সরকারি কোয়ার্টারে বৃহস্পতিবার ভোর থেকে টানা অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযানের কেন্দ্রবিন্দুতে ছিলেন মনিমোহন বড়াল নামে ওই আধিকারিক, যিনি খড়গপুর ডিআরএম অফিসের ইঞ্জিনিয়ারিং বিভাগের এসএসসি পদে কর্মরত বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, নিউ ডেভেলপমেন্ট এলাকার এস/৪/১ নম্বর সরকারি কোয়ার্টারে বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ৬টা নাগাদ ইডির একটি দল পৌঁছায়। এরপর শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। প্রায় ১২ ঘণ্টা ধরে মনিমোহন বড়ালকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা।

অভিযান চলাকালীন গোটা এলাকা ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিরাপত্তার স্বার্থে কোয়ার্টারের আশপাশে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। সন্ধ্যার দিকে অভিযান শেষ করে ইডির দল এলাকা ছেড়ে চলে যায়। তবে ঠিক কোন মামলার তদন্তে এই অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনও মন্তব্য করতে চাননি ইডির আধিকারিকরা। তদন্তের স্বার্থে বিষয়টি নিয়ে সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Latest