প্রয়াত মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষক সুশীল গোস্বামী!

প্রয়াত মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষক সুশীল গোস্বামী!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের শিক্ষাজগতের এক শ্রদ্ধেয় নাম, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষক এবং এবিটিএ (ABTA)-র বর্ষীয়ান প্রাক্তন নেতা সুশীল গোস্বামী (৯৯) প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে জেলার শিক্ষা মহল, প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।মেদিনীপুর শহরের বিধাননগর এলাকার বাসিন্দা সুশীল গোস্বামী দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা, আদর্শ এবং মানবিক মূল্যবোধের জন্য সকলের কাছে সমাদৃত ছিলেন। তিনি শুধু একজন দক্ষ শিক্ষকই নন, শিক্ষা আন্দোলন ও শিক্ষক সংগঠনের কর্মকাণ্ডেও দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর স্নেহ, প্রজ্ঞা ও কর্মনিষ্ঠা অসংখ্য ছাত্রছাত্রীর জীবনকে সমৃদ্ধ করেছে।শিক্ষক, সমাজকর্মী, প্রাক্তন ছাত্রছাত্রী এবং শুভানুধ্যায়ীদের মতে, সুশীল গোস্বামীর জীবনদর্শন, শিক্ষার প্রতি তাঁর নিষ্ঠা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর প্রয়াণে পশ্চিম মেদিনীপুরের শিক্ষা অঙ্গন এক নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে হারাল।