Skip to content

মন্ত্রী হওয়ার পর প্রথম মেদিনীপুর সফরে চা চক্রে দিলীপ ঘোষ!

সেখ ওয়ারেশ আলী : বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের বড় পরাজয়ের পর রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন দীর্ঘদিনের বিজেপি নেতা Dilip Ghosh। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার মেদিনীপুর শহরে এসে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে চা চক্রে যোগ দেন খড়গপুর সদর বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।মেদিনীপুর শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায় আয়োজিত ওই কর্মসূচিতে তিনি বলেন, “মেদিনীপুরে আগেও বহুবার এসেছি, এখানেই বসে চা খেয়েছি।

আজ শুধু দায়িত্ব বেড়েছে, কারণ আমি এখন মন্ত্রী।” তিনি জানান, নতুন সরকার ইতিমধ্যেই প্রশাসনিক কাজ শুরু করে দিয়েছে এবং বিভিন্ন দপ্তরে উন্নয়নের নির্দেশ পৌঁছে গেছে।রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া নানা সমস্যার মোকাবিলা করতে হচ্ছে। কেন্দ্র সরকারের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে এবং আসন্ন বাজেটকে সামনে রেখে সব দপ্তরে নতুন করে পরিকল্পনা তৈরি করা হচ্ছে। তিনি জানান, সোমবার তাঁর অধীনস্থ তিনটি দপ্তরের বাজেট নিয়ে বৈঠক করবেন।এছাড়াও, রাজ্যে অতীতের হিংসা ও আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে বলেও দাবি করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “যে সংস্থার কাজ, তারা তদন্ত করবে। পুলিশ, ইডি-সহ বিভিন্ন সংস্থা বিষয়গুলি দেখছে।” বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, “অনেকে অনেক কথা বলবেন, কিন্তু শেষ পর্যন্ত সবাইকে আইনের মুখোমুখি হতেই হবে।”

Latest