সুমন মণ্ডল : ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে আজ অনুষ্ঠিত হলো রোগী কল্যাণ সমিতির (RKS) প্রথম বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন শীতল কপাট। হাসপাতালের সার্বিক পরিকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও জনমুখী করে তোলার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পায় ব্লাড ব্যাংকের বিভিন্ন সমস্যা, হাসপাতালের একাধিক ভবনের পরিকাঠামোগত দুর্বলতা এবং টয়লেট পরিষেবার মানোন্নয়নের বিষয়টি। পাশাপাশি রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের আরও উন্নত পরিষেবা কীভাবে প্রদান করা যায়, তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার, ঘাটাল মহকুমার মহকুমা শাসক, ঘাটাল থানার ওসি সহ রোগী কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরা।গরমের সময় রোগীদের স্বস্তি দিতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এসি বা কুলার বসানোর প্রস্তাবও উঠে আসে। হাসপাতালকে আধুনিক ও উন্নত পরিষেবা সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়।