Skip to content

গরমে কাহিল পথচারীদের মুখে হাসি, ORS জল নিয়ে এগিয়ে এলেন জওয়ানরা

সুমন মণ্ডল : চন্দ্রকোনা, চন্দ্রকোনার পলাশচাবড়ি এলাকায় বিধানসভা ভোটের সময় থেকে পলাশচাবড়ি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর একটি ক্যাম্প রয়েছে। বর্তমানে দেশজুড়ে চলা তীব্র তাপপ্রবাহ ও দাবদাহের মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।প্রচণ্ড গরমে পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের স্বস্তি দিতে রাস্তায় নেমে ORS মিশ্রিত জল বিতরণ করেন কেন্দ্রীয় বাহিনীরা। গরমজনিত অসুস্থতা ও ডিহাইড্রেশনের ঝুঁকি কমাতে এই উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্য সচেতন মানুষজন।জওয়ানদের এই মানবিক কর্মকাণ্ডে খুশি স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কেন্দ্রীয় বাহিনীরা। তীব্র দাবদাহের সময় তাদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে এলাকায়।মানবিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে কেন্দ্রীয় বাহিনী এই কর্মসূচি শুধু তৃষ্ণার্ত মানুষকে স্বস্তিই দেয়নি, বরং নিরাপত্তা বাহিনীর সামাজিক দায়িত্ববোধেরও এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

Latest