অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

খড়গপুরের ইন্দা পেট্রোল পাম্পে চার চাকার গাড়ির কাচ ভেঙে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট কয়েকজন দুষ্কৃতীরা!

খড়্গপুর ইন্দা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে দুটি এটিএম কাউন্টারের সামনে ৭ই জুন শনিবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ এক ভদ্রমহিলা চার চাকার গাড়ি পার্ক করে প্রবীণ নাগরিক মা এবং কোলের বাচ্চাকে সঙ্গে নিয়ে খড়্গপুর রেলওয়ে সেটেলমেন্ট সামনে খড়গেশ্বর নার্সিংহোমে যান। সেখান থেকে ফেরার পর ওই মহিলা দেখেন চার চাকার গাড়ির পিছনের জানলার কাচ ভাঙ্গা । পিছনের সিটে পড়ে থাকা ব্যাগ উধাও । ব্যাগে ছিল নগদ পাঁচ হাজার টাকা , দামি মোবাইল , ফ্ল্যাটের চাবি এবং স্কুটির চাবি। রাত দশটা নাগাদ কোলের বাচ্চা এবং

খড়গপুরের ইন্দা পেট্রোল পাম্পে চার চাকার গাড়ির কাচ ভেঙে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট কয়েকজন দুষ্কৃতীরা!

নিজস্ব সংবাদদাতা: খড়্গপুর ইন্দা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে দুটি এটিএম কাউন্টারের সামনে ৭ই জুন শনিবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ এক ভদ্রমহিলা চার চাকার গাড়ি পার্ক করে প্রবীণ নাগরিক মা এবং কোলের বাচ্চাকে সঙ্গে নিয়ে খড়্গপুর রেলওয়ে সেটেলমেন্ট সামনে খড়গেশ্বর নার্সিংহোমে যান। সেখান থেকে ফেরার পর ওই মহিলা দেখেন চার চাকার গাড়ির পিছনের জানলার কাচ ভাঙ্গা । পিছনের সিটে পড়ে থাকা ব্যাগ উধাও । ব্যাগে ছিল নগদ পাঁচ হাজার টাকা , দামি মোবাইল , ফ্ল্যাটের চাবি এবং স্কুটির চাবি। রাত দশটা নাগাদ কোলের বাচ্চা এবং প্রবীণ নাগরিক মাকে সঙ্গে নিয়ে ওই মহিলা খড়গপুর টাউন থানায় অভিযোগ জানাতে যান । কিন্তু কর্তব্যরত পুলিশ আধিকারিক তাদের বসতে দেওয়ার ন্যূনতম সৌজন্যটুকুও দেখার নেই। খড়গপুর ইন্দিরার মতো জনাকীর্ণ এলাকায় সন্ধ্যায় সময় ঈদ দিনে এমন চুরির ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আতঙ্কিত মহিলা বলেন, "খড়গপুর ইন্দিরার মতো এত ব্যস্ত এলাকায় সন্ধ্যায় ঈদ দিনে এমন কিছু ঘটবে তা আমি কল্পনাও করতে পারছি না। খড়গপুর কি নিরাপদ নাকি?" এই প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে।

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ