নিজস্ব সংবাদদাতা : ১২ই মে, মঙ্গলবার,মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ!মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এ সাফল্যের উজ্জ্বল নজির গড়া জেলার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান জানাল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর পুলিশ লাইনের সেফ হাউস হলে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান।পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাশাপাশি ICSE ও CBSE বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছাপত্র ও স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা।কৃতি পড়ুয়াদের উদ্দেশ্যে পুলিশ সুপার তাঁদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক, কৃতি ছাত্র-ছাত্রী এবং তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
ICSE-CBSE সহ মাধ্যমিক কৃতীদের বিশেষ সম্মান জেলা পুলিশের!