শালবনি জমি মামলায় সরকারি জমি চিহ্নিতকরণ শুরু, ঘটনাস্থলে CID ও ভূমি দফতর
শালবনি জমি মামলার তদন্তে এবার সরকারি জমি চিহ্নিত করার কাজ শুরু করল সিআইডি ও ভূমি ও ভূমি সংস্কার দফতর। সোমবার দুপুরে শালবনিতে পৌঁছে তদন্তকারীরা সংশ্লিষ্ট জমি সরেজমিনে পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ভূমি দফতরের আধিকারিকরাও। এর আগে CID ধৃতদের নিয়ে সংশ্লিষ্ট জমিতে গিয়ে সরেজমিন তদন্তও করেছে।তদন্তে সরকারি জমির মালিকানা, নথি ও জমির চরিত্র পরিবর্তনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। CID-এর চার্জশিটেও সরকারি জমি জাল নথির মাধ্যমে দখল ও হস্তান্তরের অভিযোগের উল্লেখ রয়েছে।এই মামলায় ইতিমধ্যেই সুমিত র
সেখ ওয়ারেশ আলী:শালবনি জমি মামলার তদন্তে এবার সরকারি জমি চিহ্নিত করার কাজ শুরু করল সিআইডি ও ভূমি ও ভূমি সংস্কার দফতর। সোমবার দুপুরে শালবনিতে পৌঁছে তদন্তকারীরা সংশ্লিষ্ট জমি সরেজমিনে পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ভূমি দফতরের আধিকারিকরাও। এর আগে CID ধৃতদের নিয়ে সংশ্লিষ্ট জমিতে গিয়ে সরেজমিন তদন্তও করেছে।তদন্তে সরকারি জমির মালিকানা, নথি ও জমির চরিত্র পরিবর্তনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। CID-এর চার্জশিটেও সরকারি জমি জাল নথির মাধ্যমে দখল ও হস্তান্তরের অভিযোগের উল্লেখ রয়েছে।এই মামলায় ইতিমধ্যেই সুমিত রায়, সুজয় হাজরা-সহ একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। তদন্ত আরও এগিয়ে নিয়ে গিয়ে জমিগুলি চিহ্নিত করার পাশাপাশি নথিপত্র যাচাই করছে CID ও ভূমি দফতর।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুতে বিলম্ব, ক্ষোভে সরব সংগ্রাম কমিটি! 8 দফা দাবিতে স্মারকলিপি, 20 নভেম্বর গণঅবস্থানের ডাক
পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনা থানায় ঘুষকাণ্ড! টাকা নেওয়ার সময় ASIকে হাতেনাতে গ্রেফতার করল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ
পশ্চিম মেদিনীপুর