"বাঘ সন্ধানে" পুরুলিয়ার পাহাড়ে এবার নতুন করে জাল পাতা,উদ্ধার তিনটি গরুর আধ খাওয়া দেহাংশ!
কয়েকদিন আগেই পুরুলিয়ার রাহামদা গ্রাম সংলগ্ন ভাঁড়ারি পাহাড় জঙ্গলে বাঘিনি জিনাতকে উদ্ধার করে বনদফতর। ফেরত পাঠায় ঝাড়খণ্ডে। আর এবার নতুন বাঘের আতঙ্ক। গতকাল ওই একই এলাকায় পাওয়া গিয়েছে তিনটি মৃত গরুর দেহাংশ। একেবারে স্পষ্ট বাঘের পায়ের থাবার ছাপ। আর তাতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা যায়, গত সোমবার থেকে স্থানীয় গ্রামবাসী নির্মল প্রামাণিকের গরুগুলি নিখোঁজ ছিল কয়েক দিন এরপর মৃত তিনটি গরুর আধ খাওয়া দেহাংশ উদ্ধার হয়েছে। তাই ভাঁড়ারি পাহাড় জঙ্গলকে ঘেরা হচ্ছে জাল
পুরুলিয়া, নিজস্ব প্রতিবেদন : কয়েকদিন আগেই পুরুলিয়ার রাহামদা গ্রাম সংলগ্ন ভাঁড়ারি পাহাড় জঙ্গলে বাঘিনি জিনাতকে উদ্ধার করে বনদফতর। ফেরত পাঠায় ঝাড়খণ্ডে। আর এবার নতুন বাঘের আতঙ্ক। গতকাল ওই একই এলাকায় পাওয়া গিয়েছে তিনটি মৃত গরুর দেহাংশ। একেবারে স্পষ্ট বাঘের পায়ের থাবার ছাপ। আর তাতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা যায়, গত সোমবার থেকে স্থানীয় গ্রামবাসী নির্মল প্রামাণিকের গরুগুলি নিখোঁজ ছিল কয়েক দিন এরপর মৃত তিনটি গরুর আধ খাওয়া দেহাংশ উদ্ধার হয়েছে। তাই ভাঁড়ারি পাহাড় জঙ্গলকে ঘেরা হচ্ছে জাল দিয়ে। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক কাজ করলেও বনদফতর সর্বদা সচেতন চেষ্টার কোনো ত্রুটি রাখতে চাইছেনা। সত্যিই কি বাঘ না অন্য কোনো হ্রিংস প্রাণী ? সেই দিকটিও ভাবাচ্ছে!
সম্পর্কিত খবর
পুরুলিয়া
সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা
সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫!
সাইবার প্রতারণার একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম পুলিশ। পুরুলিয়া ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।সাইবার পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ দুটি মামলা রুজু হয়। এরপর সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM লেনদেন, মোবাইলের কল লোকেশন এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।তদন্তের সূত্র ধরে ২ সেপ্টেম্বর আয়ুষ সিনহা (১৯)-কে গ্র
পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট (Poppy straw) উদ্ধার!
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট উদ্ধার করল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঝালদা–বালরামপুর সড়কের SH-4-এ নাকা চেকিং চালিয়ে একটি স্করপিও গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় ৪৫৯.১৪ কেজি (Poppy straw) সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ আগস্ট বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পাওয়ার পর SH-4-এ নাকা চেকিং শুরু করা হয়। রাত প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ একটি স্করপ