খড়গপুর স্টেশনে যাত্রীদের হাতে ঠান্ডা জল, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানবিক উদ্যোগ স্কাউটস অ্যান্ড গাইডসের!

খড়গপুর স্টেশনে যাত্রীদের হাতে ঠান্ডা জল, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানবিক উদ্যোগ স্কাউটস অ্যান্ড গাইডসের!

নিজস্ব সংবাদদাতা : The Bharat Scouts and Guides-এর খড়গপুর শাখার উদ্যোগে গ্রীষ্মের তীব্র দাবদাহে খড়গপুর স্টেশনে রেলযাত্রীদের হাতে তুলে দেওয়া হলো ঠান্ডা ও বিশুদ্ধ পানীয় জল। চলমান World Environment Day 2026 অভিযানকে সামনে রেখেই এই মানবিক পরিষেবা কর্মসূচির আয়োজন করা হয়।

যাত্রীসেবা, পরিচ্ছন্নতা এবং পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে স্কাউটস ও গাইডস সদস্যরা একনিষ্ঠভাবে এই উদ্যোগে অংশ নেন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, খড়গপুর বিভাগের অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনেও একই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

পরিবেশগত স্থায়িত্ব ও যাত্রী কল্যাণের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবেই এই উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।