Skip to content

মেদিনীপুরে মানবপাচার চক্রের ইঙ্গিত, উদ্ধার মহিলা ফিরলেন বাংলাদেশে!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে নিয়ে আসা এক মহিলাকে উদ্ধার করে ফের বাংলাদেশে পাঠাল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জানা গিয়েছে, ঢাকার বাসিন্দা মিম আক্তার-কে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হেয়ার পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে আনা হয়েছিল। পরে তাঁকে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।পুলিশ সূত্রে খবর, কোনওভাবে সেখান থেকে পালিয়ে এসে তিনি মেদিনীপুর কোতোয়ালি থানা-য় অভিযোগ জানান। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ১৩ মে তাঁকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে মানবপাচার চক্র নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

Latest