Skip to content

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রামজীবনপুর ফাঁড়িতে যোগা সপ্তাহ উদযাপন, অংশ নিলেন আইসি-সহ পুলিশ কর্মীরা!

সুমন মন্ডল : আসন্ন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর ফাঁড়ির উদ্যোগে পালিত হল যোগা সপ্তাহ। এই উপলক্ষে ফাঁড়ি প্রাঙ্গণে আয়োজিত বিশেষ কর্মসূচিতে অংশ নেন ভারপ্রাপ্ত আধিকারিক (আইসি) সুমন মল্লিক-সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।

অনুষ্ঠানে যোগাসন, প্রাণায়াম এবং বিভিন্ন শারীরিক ও মানসিক স্বাস্থ্যচর্চামূলক কার্যক্রমের মাধ্যমে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরা হয়। কর্মব্যস্ত ও চাপপূর্ণ পেশাগত জীবনের মধ্যেও সুস্থ শরীর ও শান্ত মন বজায় রাখতে যোগচর্চার প্রয়োজনীয়তার উপর বিশেষ জোর দেওয়া হয়।

আয়োজকদের বক্তব্য, নিয়মিত যোগব্যায়াম শুধু শারীরিক সক্ষমতাই বাড়ায় না, পাশাপাশি মানসিক স্থিরতা, আত্মনিয়ন্ত্রণ, একাগ্রতা এবং কর্মদক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুলিশ কর্মীদের মতো দায়িত্বপূর্ণ পেশায় যুক্ত ব্যক্তিদের জন্য যোগচর্চা বিশেষভাবে উপকারী বলেও মত প্রকাশ করেন তাঁরা।এদিন উপস্থিত সকল আধিকারিক আন্তর্জাতিক যোগ দিবসের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সুস্থ ও সচেতন সমাজ গঠনে নিয়মিত যোগচর্চার গুরুত্ব সম্পর্কেও সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়।আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে রামজীবনপুর ফাঁড়ির এই উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।

Latest