নিজস্ব সংবাদদাতা : প্রতিটি নিরাপদ লেভেল ক্রসিং মানেই একটি মূল্যবান জীবন রক্ষা। রেল নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে খড়গপুর রেল বিভাগ ঝাড়গ্রামের কদম কানন গেটে বিশেষ প্রচার কর্মসূচির আয়োজন করে।

পথনাটক, জনসচেতনতামূলক প্রচার এবং লিফলেট বিতরণের মাধ্যমে রেলপথ পারাপারের সময় সতর্কতা ও নিরাপত্তা বিধি মেনে চলার বার্তা তুলে ধরা হয়। রেল কর্তৃপক্ষের আহ্বান, নিরাপদ অভ্যাস গড়ে তুলে সবাই মিলে প্রতিটি লেভেল ক্রসিংকে দুর্ঘটনামুক্ত করে তুলি।