Skip to content

প্রয়াত প্রাক্তন পৌরপ্রতিনিধি ও শিক্ষাবিদ রনজিত গোস্বামী!

নিজস্ব সংবাদদাতা : খড়গপুর সুভাষপল্লীর সুপরিচিত শিক্ষক, সাহিত্যিক ও সমাজসেবী রনজিত গোস্বামী আর নেই। বুধবার, ১৩ মে বেলা প্রায় পৌনে বারোটা নাগাদ ৮৩ বছর বয়সে আকস্মিক প্রয়াণ ঘটে তাঁর। বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে খড়গপুরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।খড়গপুর পৌরসভার দীর্ঘদিনের প্রাক্তন ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি পরিচিত ছিলেন। পাশাপাশি শিক্ষকতা, সাহিত্যচর্চা এবং সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন তিনি। বহু সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়িয়েছেন রনজিত গোস্বামী।তিনি খড়গপুর মালঞ্চ আর্য বিদ্যাপীঠ-এর অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান আজও বহু মানুষের কাছে স্মরণীয়।স্থানীয়দের কথায়, একজন সত্যিকারের ভালো মানুষকে হারাল খড়গপুর।

Latest