Skip to content

গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুলের গর্ব অভিনব, VVM-এ পূর্বাঞ্চলে প্রথম স্থান!

নিজস্ব সংবাদদাতা : গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র অভিনব মিদ্যার অসাধারণ সাফল্যে গর্বিত গোটা প্রতিষ্ঠান। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) গান্ধীনগরে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘বিদ্যার্থী বিজ্ঞান মন্থন’ (VVM)-এর জাতীয় ক্যাম্পে পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অভিনব।এই উল্লেখযোগ্য সাফল্য অভিনবের কঠোর পরিশ্রম, বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং শিক্ষার প্রতি গভীর নিষ্ঠারই প্রতিফলন। পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তের মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে অভিনব তার বিশ্লেষণী ক্ষমতা, উদ্ভাবনী চিন্তা এবং বিজ্ঞানের উপর গভীর দখলের পরিচয় দিয়েছে।

‘বিদ্যার্থী বিজ্ঞান মন্থন’ একটি জাতীয় স্তরের বিজ্ঞান প্রতিভা অন্বেষণ কর্মসূচি, যার মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলা এবং গবেষণা ও উদ্ভাবনের প্রতি আগ্রহ বাড়ানো। এমন একটি মর্যাদাপূর্ণ মঞ্চে পূর্বাঞ্চলের শীর্ষস্থান অর্জন করায় স্কুলের পাশাপাশি গোটা অঞ্চলেও খুশির আবহ তৈরি হয়েছে।অভিনবের এই কৃতিত্বে তাকে অভিনন্দন জানিয়েছেন স্কুলের চেয়ারম্যান অভিষেক কুমার যাদব। তিনি অভিনবের অধ্যবসায়, শৃঙ্খলা ও সাফল্যের প্রতি একাগ্রতার প্রশংসা করেন। স্কুলের অধ্যক্ষ প্রদীপ কুমার সামালও অভিনবকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষক, অভিভাবক এবং পরামর্শদাতাদের সম্মিলিত প্রচেষ্টাই এই সাফল্যের অন্যতম ভিত্তি।স্কুল কর্তৃপক্ষের মতে, অভিনবের এই অর্জন অন্য ছাত্রছাত্রীদের কাছেও বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

Latest