Skip to content

হিজলি স্টেশনে আরপিএফের বড় সাফল্য, ৪ কেজির বেশি গাঁজাসহ আটক যুবক!

অরিন্দম চক্রবর্তী: হিজলি রেল স্টেশনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করল আরপিএফ। অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল হিজলি পোস্টের রেল সুরক্ষা বাহিনী (RPF) ও সিআইবি।গোপন সূত্রে খবর পেয়ে হিজলি পোস্টের আরপিএফ ও সিআইবি যৌথভাবে অভিযান চালায়। হিজলি পোস্টের পিসি আরপিএফ শশী শংকরের নেতৃত্বে ট্রেন নম্বর ১২৮১৫ নন্দনকানন এক্সপ্রেসে তল্লাশি চালানো হয়। ট্রেনের জেনারেল কামরা থেকে একটি নীল ব্যাগসহ সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদের পর ধৃত ব্যক্তির কাছ থেকে চারটি প্যাকেটে প্রায় ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৫ হাজার টাকা বলে জানা গিয়েছে।

Latest