Skip to content

আইআইটি খড়গপুরে SPIC MACAY সম্মেলনে রজিত কাপুরের বার্তা, “নিজের পরিচয় গড়তে পৃথিবীর পথে বেরিয়ে পড়ো”

নিজস্ব সংবাদদাতা : IIT Kharagpur-এ শুরু হয়েছে SPIC MACAY-এর ১১তম আন্তর্জাতিক সম্মেলন। ২৫ মে ২০২৬ থেকে শুরু হওয়া এই সপ্তাহব্যাপী সম্মেলনে ভারত ও বিদেশের ১৫০০-রও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। ভারতীয় শাস্ত্রীয় সংগীত, আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর অভিজ্ঞতা লাভের লক্ষ্যেই এই বিশেষ আয়োজন।উদ্বোধনী দিনেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা Rajit Kapur-এর অনুপ্রেরণামূলক বক্তব্য মন জয় করে উপস্থিত ছাত্র-যুবদের। প্রশংসিত চলচ্চিত্র The Making of the Mahatma প্রদর্শনের পর আত্মসচেতনতা, দায়িত্ববোধ এবং নিজস্ব পরিচয় গড়ে তোলার গুরুত্ব নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,
“শুধু সমালোচনার জন্য সমালোচনা কোরো না, নিজেই পরিবর্তিত হও।

”নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার বার্তা দিয়ে আরও বলেন,“নিজের পরিচয় গড়তে পৃথিবীর পথে বেরিয়ে পড়ো।”নিরন্তর শেখা ও মানসিক উন্মুক্ততার উপর জোর দিয়ে তাঁর বার্তা ছিল,“মনকে সবদিক থেকে উন্মুক্ত রাখো।সম্মেলনের সূচনা হয় ভোরবেলার আত্মমনন, যোগ ও স্বাস্থ্যকর প্রাতঃরাশের মাধ্যমে। আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে সকাল ৮টায় আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের স্বাগত জানানো হয়।Kiran Seth ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন এবং অংশগ্রহণকারীদের এই ক্যাম্পাসকে আশ্রম বা গুরুকুলের মতো অনুভব করার আহ্বান জানান। বক্তারা সচেতনতা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও সম্পূর্ণ নিমগ্নতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।দুপুরে SPIC MACAY-এর প্রবীণ সদস্যদের নেতৃত্বে প্রতিনিধি ও শিক্ষকদের জন্য একটি ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়। সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক Meenu Shankar ব্রাহ্মমুহূর্তে যোগ ও ধ্যানের মাধ্যমে দিনের সূচনার গুরুত্ব ব্যাখ্যা করেন।অন্যদিকে SPIC MACAY-এর চেয়ারপার্সন Radhamohan Tiwari আদর্শ ছাত্রের পাঁচটি গুণ তুলে ধরে সংস্কৃত শ্লোক আবৃত্তি করেন—“কাকচেষ্টা বকো ধ্যানম্ শ্বাননিদ্রা তথৈ চ।অল্পহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণম্।।”তিনি নিষ্ঠা, সতর্কতা, সরলতা, একাগ্রতা ও ত্যাগকে ছাত্রজীবনের অপরিহার্য মূল্যবোধ হিসেবে ব্যাখ্যা করেন।এদিন আরও ঘোষণা করা হয়, SPIC MACAY-এর স্বর্ণজয়ন্তী উপলক্ষে ১২তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে IIT Delhi-তে, যা এই আন্দোলনের জন্মস্থান হিসেবেও পরিচিত।সন্ধ্যায় Rintu Banerjee-এর উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

Latest