নিজস্ব সংবাদদাতা : খড়গপুরে প্রবীণ অনিল দাসের উপর হামলার ঘটনায় অভিযুক্ত বেবি কোল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সঠিক বিচারের দাবিতে এবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে পৌঁছল অনিল দাসের পরিবার। মঙ্গলবার অনিল দাসের ছেলে সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিচার দাবি করেন।পরিবার সূত্রে জানা গিয়েছে, এর আগেই অনিল দাসের স্ত্রী মুখ্যমন্ত্রী এবং খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। ঘটনার পর খড়গপুর সফরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে এই হামলার নিন্দা করেছিলেন বলেও দাবি পরিবারের।এদিকে, ঘটনার তদন্তে পুলিশি তৎপরতাও শুরু হয়েছে। খড়গপুর টাউন থানার পুলিশ ইতিমধ্যেই অনিল দাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বিষয়টি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নজরে আনতে নির্দেশ দিয়েছেন।পরিবারের দাবি, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে তারা ন্যায়বিচার পান।
অনিল দাস-কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার, তদন্তে সক্রিয় পুলিশ!