বন্ধুত্ব দিবসে রক্তের বন্ধনে মানবতার বার্তা, খড়গপুর মালঞ্চ মাতা পূজা কমিটির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির!

বন্ধুত্ব দিবসে রক্তের বন্ধনে মানবতার বার্তা, খড়গপুর মালঞ্চ মাতা পূজা  কমিটির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির!

অপূর্ব মজুমদার : আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস উপলক্ষে মানবসেবার বার্তা ছড়িয়ে দিতে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করল খড়গপুর মালঞ্চ মাতা পূজা কমিটির । আগস্ট মাসের প্রথম রবিবার পালিত বন্ধুত্ব দিবসকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে উৎসাহের সঙ্গে অংশ নেন বহু স্বেচ্ছা রক্তদাতা।অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের মন্ত্রী রাজেশ মাহাতো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর রীতা শর্মা, হরিশকুমার, দীপক দাশগুপ্ত,এ. শ্রীনিবাস রাও, কে. নাগেশ্বর রাও, জয় প্রকাশ ভার্য্য, পৃথ্বীরাজ ঘোষাল, চিত্তরঞ্জন দত্ত, শংকর পিপ্পলে-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের একটি ছয় সদস্যের মেডিক্যাল টিম।

দলের নেতৃত্ব দেন ডা. মিহির মর্ম্মু।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন মোট ৩২ জন স্বেচ্ছায় রক্তদান করেন। তাঁদের মধ্যে ৪ জন ছিলেন মহিলা। রক্তদান শিবিরের পাশাপাশি বন্ধুত্ব দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত অতিথিরা একে অপরকে রাখি পরিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিকতার বার্তা দেন।