ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে রক্তদান শিবির!
নিজস্ব সংবাদদাতা : শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে মানবিক উদ্যোগে এগিয়ে এল পার্বতী চ্যারিটেবল ট্রাস্ট। সোমবার, ২৮ সেপ্টেম্বর খড়গপুর মহকুমা হাসপাতালের চান্দমারি ব্লাড ব্যাংকে সংস্থার উদ্যোগে একটি বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শহীদ ভগৎ সিংয়ের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমকে স্মরণ করেই এই রক্তদান কর্মসূচির আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, মানুষের পাশে দাঁড়ানোর অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল স্বেচ্ছায় রক্তদান।

একজনের দান করা এক ইউনিট রক্ত সংকটাপন্ন কোনও মানুষের কাছে হয়ে উঠতে পারে জীবন বাঁচানোর আশার আলো।শিবিরকে ঘিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ দেখা যায়। উদ্যোক্তারা সাধারণ মানুষকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁদের বার্তা—“রক্তদান করুন, জীবন বাঁচান। নায়ক হোন—রক্তদাতা হোন।”পার্বতী চ্যারিটেবল ট্রাস্ট দীর্ঘদিন ধরেই খড়গপুর শহর ও সংলগ্ন গ্রামীণ এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

শিক্ষাক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি অভাবী মানুষের হাতে বস্ত্র ও খাদ্য তুলে দেওয়া-সহ নানা মানবিক উদ্যোগে সংস্থার ভূমিকা রয়েছে।ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে আয়োজিত এই রক্তদান শিবির সেই মানবিক কর্মকাণ্ডেরই আরেকটি দৃষ্টান্ত। শহীদের আদর্শ ও আত্মত্যাগকে স্মরণ করে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখার বার্তাই এদিন তুলে ধরেন উদ্যোক্তারা।শহীদ ভগৎ সিংয়ের প্রতি শ্রদ্ধা—মানবতার সেবায় রক্তদানের অঙ্গীকার।