Skip to content

যোগাভ্যাসে নতুন উদ্দীপনা, আন্তর্জাতিক যোগ দিবসে খড়গপুরে বর্ণাঢ্য আয়োজন!

অরিন্দম চক্রবর্তী : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ২১ জুন সারা বিশ্বের পাশাপাশি খড়গপুর শহরেও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হলো বিশেষ কর্মসূচি। এদিন খড়গপুর মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত যোগাভ্যাস অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাতো, খড়গপুরের মহকুমা শাসক জ্যোতি ঘোষ-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ জীবনযাপন ও মানসিক প্রশান্তির বার্তা তুলে ধরা হয় অনুষ্ঠানে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের যোগাভ্যাস কর্মসূচিতে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।

সকলে একযোগে বিভিন্ন যোগাসন ও প্রণায়াম অনুশীলনের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্যকে তুলে ধরেন।স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দৈনন্দিন জীবনে যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

Latest