অরিন্দম চক্রবর্তী : দক্ষিণপূর্ব রেলওয়ে মেন্স কংগ্রেসের খড়গপুর ডিভিশনের উদ্যোগে সোমবার ১৮ মে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাউথ সাইড ফোর্থ অ্যাভিনিউ সংঘশ্রী ক্লাবের বিপরীতে অবস্থিত খড়গপুর ডিভিশনাল অফিসে এই প্রেসমিট অনুষ্ঠিত হয়। আদ্রা, রাঁচি, চক্রধরপুর-সহ চারটি রিজিয়ন নিয়ে গঠিত এই সংগঠনের একাংশ বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।সংগঠনের সদস্যদের অভিযোগ, খড়গপুর ডিভিশনের সাধারণ সম্পাদক এস আর মিশ্র (শিব রঞ্জন মিশ্র)-এর কাজকর্মে দীর্ঘদিন ধরেই অসন্তোষ তৈরি হচ্ছিল। সদস্যদের দাবি, দুর্ব্যবহার, চাঁদার হিসাব না দেওয়া, বিভিন্ন কোর্ট-কেসের নামে অতিরিক্ত অর্থ নেওয়া এবং পুরনো সদস্যদের বাদ দিয়ে অন্য সংগঠনের লোকজনকে অর্থের বিনিময়ে সদস্যপদ দেওয়ার মতো একাধিক অনিয়ম হয়েছে।এই পরিস্থিতিতে সংগঠনের ভিতরে অসন্তোষ বাড়তে থাকায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন লালবাবু, সাধারণ সম্পাদক নিত্যলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার লাল এবং কার্যকরী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অজয় কুমার নাথ।সদস্যদের আরও অভিযোগ, এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন সময়ে আদালতেও মামলা হয়েছে। পাশাপাশি নিজের ছোট ভাই শশীরঞ্জন মিশ্রকে প্রভাব খাটিয়ে সংগঠনের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।
খড়গপুর ডিভিশনে সংগঠনের নেতৃত্ব বদল, সাংবাদিক বৈঠকে অভিযোগের ঝড়!