Skip to content

খড়গপুর-সাঁতরাগাছিতে পরিবেশ রক্ষায় বিশেষ কর্মসূচি রেলের!

অরিন্দম চক্রবর্তী : World Environment Day উপলক্ষ্যে South Eastern Railway-এর তরফে বিভিন্ন স্টেশনে প্লাস্টিক দূষণ বিরোধী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। Kharagpur Junction Railway Station, Shalimar Railway Station এবং Santragachi Junction Railway Station-সহ একাধিক স্টেশনে এই কর্মসূচি পালন করা হয়।রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্টেশনের খাবারের স্টল ও ক্যাটারিং ইউনিটের বিক্রেতাদের প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী ব্যবহারের উপর নিষেধাজ্ঞা সম্পর্কেও বার্তা দেওয়া হয়।যাত্রীদের স্টেশন চত্বরে বসানো প্লাস্টিক বোতল ক্রাশিং মেশিন ব্যবহারে উৎসাহিত করেন রেল আধিকারিকরা। পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জনের গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন সচেতনতামূলক প্রচারও চালানো হয়।বিশেষ করে Santragachi Junction Railway Station-এ শিল্পীরা পথনাটিকার মাধ্যমে পরিবেশ, বন্যপ্রাণী ও জনস্বাস্থ্যের উপর প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন।রেল কর্তৃপক্ষের আহ্বান, ক্ষতিকর প্লাস্টিক পণ্য ব্যবহার না করে পরিবেশবান্ধব ও জৈব পণ্যের ব্যবহার বাড়াতে হবে। পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই ভবিষ্যতের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে বলেও জানানো হয়।

Latest