অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হিলটপে ম্যারাথন দৌড়!

২৫শে ফেব্রুয়ারি রবিবার পাহাড়ের গা ঘেঁষে সবুজ বনানীর পথ ধরে ছুটতে দেখা গেল হাজারের উপর অ্যাথলিটদের। ভিন্ন রাজ্য থেকে আসা অ্যাথলিটদের মধ্যেও ২১ কিলোমিটার দৌড় দিলো পুরুলিয়ার ছেলে-মেয়েরা। অ্যাথলেটিক্সে আদি বাসিন্দাদের প্রতিভা খুঁজতে এই প্রথম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অনুষ্ঠিত হলো ‘রান ফর ট্রাইবাল’স ম্যারাথন’। অতীতে এই জেলা থেকে অ্যাথলেটিক্সে সুনাম কুড়িয়েছেন পিঙ্কি পরামানিকের মতো ক্রীড়াবিদেরা। বরাবরই এই জেলায় রয়েছে বহু প্রতিভা। কিন্তু উন্নত পরিকাঠামো, দারিদ্র আর উৎসাহ জোগ

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হিলটপে ম্যারাথন দৌড়!

পুরুলিয়া নিজস্ব সংবাদদাতা :২৫শে ফেব্রুয়ারি রবিবার পাহাড়ের গা ঘেঁষে সবুজ বনানীর পথ ধরে ছুটতে দেখা গেল হাজারের উপর অ্যাথলিটদের। ভিন্ন রাজ্য থেকে আসা অ্যাথলিটদের মধ্যেও ২১ কিলোমিটার দৌড় দিলো পুরুলিয়ার ছেলে-মেয়েরা। অ্যাথলেটিক্সে আদি বাসিন্দাদের প্রতিভা খুঁজতে এই প্রথম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অনুষ্ঠিত হলো ‘রান ফর ট্রাইবাল’স ম্যারাথন’। অতীতে এই জেলা থেকে অ্যাথলেটিক্সে সুনাম কুড়িয়েছেন পিঙ্কি পরামানিকের মতো ক্রীড়াবিদেরা। বরাবরই এই জেলায় রয়েছে বহু প্রতিভা। কিন্তু উন্নত পরিকাঠামো, দারিদ্র আর উৎসাহ জোগানোর অভাবে তা বিকশিত হয়নি। এত দিনে অন্তত সেই চেষ্টা শুরু হলো।এদিন সকালে পাহাড়ের হিলটপ থেকে শুরু হয় ২১ কিমি, ১০ কিমি ও ৫ কিমি স্তরের তিনটি পৃথক দৌড় প্রতিযোগিতা। কুশলপল্লি থেকে হিলটপ হয়ে পাহাড়ের একটি অংশ প্রদক্ষিণ করেন দৌড়বিদরা। ম্যারাথন ঘিরে বিপুল উৎসাহ দেখা যায় পাহাড়ের মানুষের মধ্যে।উপস্থিত ছিলেন রান্ বিজয় সিং,প্রখ্যাত ফুটবল তারকা ব্যারেটো,অ্যাথেলিট পিঙ্কি পরামানিক,কুশল ভারত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নরেশ আগরওয়াল প্রমুখ ব্যাক্তিত্ব। ম্যারাথনের প্রধান উদ্যোক্তা কুশল ভারত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নরেশ আগরওয়াল বলেন, ‘মূলত জনজাতিদের মধ্যে ক্রীড়া প্রতিভা খুঁজে আনাই এই ম্যারাথনের মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর

সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা পুরুলিয়া

সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা

সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫! পুরুলিয়া

সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫!

সাইবার প্রতারণার একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম পুলিশ। পুরুলিয়া ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।সাইবার পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ দুটি মামলা রুজু হয়। এরপর সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM লেনদেন, মোবাইলের কল লোকেশন এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।তদন্তের সূত্র ধরে ২ সেপ্টেম্বর আয়ুষ সিনহা (১৯)-কে গ্র

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট  (Poppy straw) উদ্ধার! পুরুলিয়া

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট (Poppy straw) উদ্ধার!

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট উদ্ধার করল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঝালদা–বালরামপুর সড়কের SH-4-এ নাকা চেকিং চালিয়ে একটি স্করপিও গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় ৪৫৯.১৪ কেজি (Poppy straw) সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ আগস্ট বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পাওয়ার পর SH-4-এ নাকা চেকিং শুরু করা হয়। রাত প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ একটি স্করপ