নিজস্ব সংবাদদাতা : বুধবার (৩ জুন) বিকেলে অল্প সময়ের প্রবল বৃষ্টিতেই মেদিনীপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় নিকাশি নালা উপচে জল ঢুকে পড়ে বাড়িঘরে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েন স্থানীয় বাসিন্দারা। নোংরা জল ঘরের ভিতরে ঢুকে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। নিয়মিত ড্রেন পরিষ্কার ও সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই জল জমে যায় রাস্তায়। এরপর সেই জল উপচে বাড়িঘরে ঢুকে পড়ে, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।এলাকাবাসীদের দাবি, দ্রুত নিকাশি ব্যবস্থার উন্নতি ও ড্রেন সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন মেদিনীপুরের ৬ নম্বর ওয়ার্ড, নিকাশি ব্যবস্থার বেহাল দশায় ক্ষোভ!