নিজস্ব সংবাদদাতা : পরিবেশ রক্ষার বার্তা নিয়ে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা সবুজ মঞ্চের উদ্যোগে মেদিনীপুর বাইপাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। টোলগেট সংলগ্ন রাস্তার ধারে এদিন জারুল ও পলাশ মিলিয়ে মোট ২০টি চারা গাছ রোপণ করা হয়। গাছগুলিকে সুরক্ষিত রাখতে বাঁশ ও বস্তা দিয়ে ঘেরাও করে দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সবুজ মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক ঝর্ণা আচার্য, সহ-সভাপতি হীরক আট্য, সহ-সম্পাদক মণিকাঞ্চন রায়, সক্রিয় সদস্য সোমা নায়েক, ইন্দ্রদীপ সিনহা, সনাতন শীট, বিশ্বজিৎ পাল, কৃষ্ণগোপাল চক্রবর্তী-সহ অন্যান্য সদস্যরা।এদিন কর্মসূচিতে যোগ দিতে এসেও জরুরি কাজ থাকায় শুরু হওয়ার আগেই বেরিয়ে যেতে হয় সদস্য সুদীপ কুমার খাঁড়াকে।