বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালনে সচেতনতার বার্তা মেদিনীপুর কলেজে!

বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালনে সচেতনতার বার্তা মেদিনীপুর কলেজে!

নিজস্ব সংবাদদাতা : মানব পাচার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ৩০ জুলাই ২০২৬, বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করল মেদিনীপুর কলেজ (স্বায়ত্তশাসিত)।এই উপলক্ষে কলেজে একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা ও জ্ঞানগর্ভ বক্তৃতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট বক্তারা মানব পাচারের কারণ, এর সামাজিক ও মানবিক প্রভাব, প্রতিরোধের উপায় এবং এই অপরাধ মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা ও সমাজের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রী, এনসিসি ক্যাডেট, শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়া, মানব মর্যাদা রক্ষা, ঝুঁকিপূর্ণ ও অসহায় মানুষদের সুরক্ষা নিশ্চিত করা এবং শোষণ ও পাচারমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সকলেই।কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, শুধু একটি দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।