Skip to content

জনসেবায় প্রযুক্তির ছোঁয়া, ‘আমার বিধায়ক’ অ্যাপ নিয়ে নতুন উদ্যোগ শংকর গুছাইতের!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুরের মানুষের সমস্যা সমাধানে বড় উদ্যোগ নিলেন বিধায়ক শংকর গুছাইত।

চালু হলো অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আমার বিধায়ক’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে বিধানসভা এলাকার প্রায় ২ লক্ষ ৬১ হাজার মানুষের সঙ্গে সরাসরি ডিজিটাল সংযোগ স্থাপন করলেন তিনি।এবার থেকে এলাকার বাসিন্দারা বাড়িতে বসেই রাস্তা, পানীয় জল, আলো, স্বাস্থ্য, শিক্ষা-সহ বিভিন্ন নাগরিক সমস্যার অভিযোগ জানাতে পারবেন।

অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও প্রশাসনিক পরিষেবাকে আরও জনমুখী করে তুলতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।বিধায়ক শংকর গুছাইত বলেন, সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান এবং প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের সেতুবন্ধন গড়ে তুলতেই ‘আমার বিধায়ক’ অ্যাপ চালু করা হয়েছে। প্রযুক্তির মাধ্যমে জনসেবাকে আরও সহজ ও স্বচ্ছ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Latest