Skip to content

মেদিনীপুর সদর বিডিও অফিসে RKS বৈঠক, স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে জোর বিধায়ক ডা. শংকর গুছাইতে!

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর সদর বিডিও অফিসে অনুষ্ঠিত হল রোগী কল্যাণ সমিতি (RKS)-এর একটি গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ডা. শংকর কুমার গুছাইত। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, সাধারণ মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করে তোলা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়।

পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং রোগীদের সুবিধা বাড়াতে বিভিন্ন প্রস্তাবও উত্থাপিত হয়। প্রশাসনিক আধিকারিক ও স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

Latest