Skip to content

জন্মশতবর্ষে মানবসেবার অনন্য নজির, যতীন্দ্রনাথ পড়িয়ার স্মৃতিতে রক্তদান উৎসব!

নিজস্ব সংবাদদাতা :  শিক্ষাব্রতী যতীন্দ্রনাথ পড়িয়ার জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে বছরব্যাপী নানা সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করেছে যতীন্দ্রনাথ পড়িয়া স্মৃতি রক্ষা সমিতি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে আয়োজিত হলো এক রক্তদান উৎসব।সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুদীপ কুমার খাঁড়া, সুভাষ জানা, মৃত্যুঞ্জয় সামন্ত, স্নেহাশিস চৌধুরী, ড. অমিতেশ চৌধুরী, মৃন্ময়ী ভূঞ্যা খাঁড়া, শুভ্রাংশু শেখর সামন্ত, শবরী বসু চৌধুরী, নরসিংহ দাস, পায়েল পাল-সহ অন্যান্য সদস্যরা।যতীন্দ্রনাথ পড়িয়ার পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর কনিষ্ঠ পুত্র ড. প্রসূনকুমার পড়িয়া, পুত্রবধূ বনশ্রী পড়িয়া, জ্যেষ্ঠ পৌত্র অংকন পড়িয়া এবং কনিষ্ঠ পৌত্রী শ্বেতাশ্রী পড়িয়া।জন্মশতবর্ষকে স্মরণীয় করে তুলতে সমিতির পক্ষ থেকে ইতিমধ্যেই শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান, দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, গর্ভবতী মা ও শিশুদের ফল বিতরণ, ১০০টি চারা গাছ রোপণসহ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে বিপুল উৎসাহের সঙ্গে অংশ নেন রক্তদাতারা।শিবিরে প্রথমবারের রক্তদাতাদের পাশাপাশি বহু অভিজ্ঞ রক্তযোদ্ধাও অংশগ্রহণ করেন। সব মিলিয়ে ২২ জন স্বেচ্ছায় রক্তদান করেন। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে অনুষ্ঠিত এই ইন-হাউস রক্তদান শিবির পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

Latest