নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুরের স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্তের সূচনা করল অত্যাধুনিক RX Anveshana Multispeciality Hospital। ১০১ বেডের এই মাল্টিস্পেশালিটি হাসপাতাল আধুনিক প্রযুক্তি, উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং অত্যাধুনিক পরিকাঠামো নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালের শুভ উদ্বোধন করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা Govinda। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী Mahima Chaudhry, টলিউড অভিনেত্রী Srabanti Chatterjee এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় বাংলা রক ব্যান্ড Cactus-এর সদস্যরা। ব্যান্ডের প্রধান ভোকালিস্ট Siddhartha Sankar Ray -এর উপস্থিতিও অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ তৈরি করে।

প্রিয় তারকাদের একঝলক দেখতে সকাল থেকেই হাসপাতাল চত্বরে উপচে পড়ে অনুরাগী ও সাধারণ মানুষের ভিড়।ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে হাসপাতালের উদ্বোধন করেন গোবিন্দা। মঞ্চ থেকে হাসিমুখে হাত নেড়ে মেদিনীপুরবাসীকে শুভেচ্ছা জানান তিনি। অনুষ্ঠানে অভিনেতা বলেন, “মেদিনীপুরের মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আশা করি, অন্বেষণা হাসপাতাল এই অঞ্চলের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে উন্নত চিকিৎসা পৌঁছে দেবে।”হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত পরিকাঠামো, আধুনিক প্রযুক্তিসম্পন্ন আইসিইউ এবং ২৪ ঘণ্টার জরুরি পরিষেবা নিয়ে হাসপাতালটি গড়ে তোলা হয়েছে।

শহর ও গ্রামীণ এলাকার মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য।এই হাসপাতালের অন্যতম আকর্ষণ ‘লাইভ ভাইটাল ট্র্যাকিং ইমার্জেন্সি অ্যাম্বুল্যান্স সার্ভিস’। এই পরিষেবার মাধ্যমে রোগীকে হাসপাতালে নিয়ে আসার সময় থেকেই তাঁর শারীরিক অবস্থার গুরুত্বপূর্ণ তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে যাবে।

ফলে জরুরি পরিস্থিতিতে আরও দ্রুত ও কার্যকর চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এই হাসপাতাল চালু হওয়ার ফলে মেদিনীপুর ও আশপাশের এলাকার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবার আরও বড় সুযোগ পাবেন। আধুনিক স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও আশা প্রকাশ করা হয়।