Skip to content

মেদিনীপুরে তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব গ্রেফতার, আটক ছেলে!

নিজস্ব সংবাদদাতা :  রবিবার ,২১শে মে গ্রেফতার মেদিনীপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব। রবিবার সকালে তাঁকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। একইসঙ্গে তাঁর ছেলেকেও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বনাথ পাণ্ডবের বিরুদ্ধে মারধর, এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ, তোলাবাজি ও কাটমানি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছিল। সেই তদন্তের সূত্র ধরেই এই গ্রেফতারি বলে জানা যাচ্ছে।বিশ্বনাথ পাণ্ডব মেদিনীপুর শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পাশাপাশি তিনি দীর্ঘদিন মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বও সামলেছেন। তাঁর গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অভিযোগগুলির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

Latest