Skip to content

তৃণমূলকে টাকা না দেওয়ায় মেলেনি আবাস! বৃদ্ধার বাড়িতে গিয়ে চমকে উঠলেন বিধায়ক শংকর গুছাইত!

সেখ ওয়ারেশ আলী : আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ বারবার সামনে এসেছে। কীভাবে বাংলার বহু সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছেন, সেই চিত্রও উঠে এসেছে একাধিকবার। ভোটে জয়ের পর এবার সরাসরি মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন মেদিনীপুরের নবনির্বাচিত বিধায়ক শংকর গুছাইত। ইতিমধ্যেই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ শোনার কর্মসূচি শুরু করেছেন তিনি।

মেদিনীপুর শহরের লালদীঘি এলাকায় যোগ্য অথচ বঞ্চিত প্রাপকদের সঙ্গে কথা বলতে গিয়ে রীতিমতো চমকে ওঠেন বিধায়ক। আশা চৌবে নামে প্রায় ৭০ বছরের এক বৃদ্ধার বাড়িতে গিয়ে তার দুর্দশার চিত্র দেখে হতবাক হয়ে যান তিনি।আশা দেবীর অভিযোগ, তৃণমূলকে টাকা দিতে না পারায় তিনি আবাস যোজনার বাড়ি পাননি। বিধায়কের সামনে বিস্ফোরক অভিযোগ তুলে ধরেন ওই বৃদ্ধা।যত দ্রুত সম্ভব নিজে দাঁড়িয়ে থেকে তার বাড়ির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক। চরম দুর্দশার মধ্যে কীভাবে দিন কাটছে আশা চৌবের, সেই হৃদয়বিদারক ছবিই ধরা পড়েছে আমাদের ক্যামেরায়।

Latest