রক্তদানেই জন্মদিন পালন! মেদিনীপুরে শ্রী রিদ্ধর্ভ ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসিত!

রক্তদানেই জন্মদিন পালন! মেদিনীপুরে শ্রী রিদ্ধর্ভ ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসিত!

নিজস্ব সংবাদদাতা : সমাজসেবার বার্তা ছড়িয়ে দিতে বজরংলাল আগরওয়ালের জন্মদিন উপলক্ষে শ্রী রিদ্ধর্ভ ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃহস্পতিবার (৬ আগস্ট) মেদিনীপুর শহরের শ্রী শ্যাম সংঘ প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শিবিরে বিভিন্ন বয়সের স্বেচ্ছাসেবীরা উৎসাহের সঙ্গে রক্তদান করেন।

বিশেষভাবে নজর কেড়েছে মহিলা রক্তদাতাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ, যা সমাজে স্বেচ্ছায় রক্তদানের সচেতনতা বৃদ্ধির ইতিবাচক বার্তা বহন করেছে।এই রক্তদান শিবিরে সংগৃহীত রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টার। আয়োজকদের পক্ষ থেকে রক্তদাতাদের সংবর্ধনা ও কৃতজ্ঞতা জানানো হয়।ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সমাজের প্রয়োজনে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হবে। উপস্থিত অতিথিরাও রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মানবিক উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান।