মেদিনীপুরে প্রকাশিত রোশেনারা খানের আত্মজীবনী ‘যেতে যেতে পথে’, দুঃস্থ তিন ছাত্রীর পাশে লেখিকা!
নিজস্ব সংবাদদাতা : শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবার সঙ্গে যুক্ত বিশিষ্টজনদের উপস্থিতিতে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সভাগৃহে প্রকাশিত হলো সমাজকর্মী ও লেখিকা রোশেনারা খানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘যেতে যেতে পথে’।

অনুষ্ঠানে সমবেত অতিথিদের উপস্থিতিতে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ইন্দ্রনীল আচার্য। চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মাতুয়ার মল্লিক।সভায় সভাপতিত্ব করেন রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা অধ্যাপিকা স্বপ্না ঘোড়ুই।

অনুষ্ঠানে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের তিন ছাত্রী—রিয়া জালুয়া, সুপ্রিয়া রুইদাস ও রেশমা খাতুনকে রোশেনারা খানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।উপস্থিত ছিলেন লোকসংস্কৃতি গবেষক মধুপ দে, বিমল গুড়িয়া, উদ্যোগপতি চন্দন বসু, প্রসেনজিৎ সাহা, অধ্যাপক জয়জিৎ ঘোষ, অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, বিদ্যুৎ পাল, সর্বানী ঘোড়ুই, অমিতেশ চৌধুরী, প্রসূন পড়িয়া, অধ্যাপিকা অনিতা সিনহা, সুজাতা ভট্টাচার্য এবং সুশান্ত কুমার ঘোষ-সহ অনেকে।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অমিতেশ চৌধুরী।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্নেহাশিস চৌধুরী ও সুদীপ কুমার খাঁড়া। সহযোগিতায় ছিলেন সৌনক সাহু, শবরী বসু চৌধুরী, সুতপা বসু প্রমুখ।উল্লেখ্য, এটি রোশেনারা খানের লেখা সপ্তম গ্রন্থ। বই প্রকাশের অনুষ্ঠানটি সাহিত্যচর্চার পাশাপাশি মানবিকতার বার্তাও তুলে ধরেছে।