Skip to content

স্টেট পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে মেদিনীপুরের সাফল্য, দ্বৈত স্বর্ণ জিতে নজর কাড়লেন সুষ্মিতা ভূঁইয়া

নিজস্ব সংবাদদাতা: রাজ্য স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় উজ্জ্বল সাফল্য অর্জন করলেন পশ্চিম মেদিনীপুরের কৃতী খেলোয়াড় সুষ্মিতা ভূঁইয়া। কলকাতার ভবানীপুরে অবস্থিত সংঘমিত্রা ক্লাবে গত ১৪ ও ১৫ মার্চ অল বেঙ্গল পাওয়ার লিফটিং ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত স্টেট লেভেল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অসাধারণ পারফরম্যান্স করে তিনি জেলার মুখ উজ্জ্বল করেছেন। মেদিনীপুর শহরের বাসিন্দা সুষ্মিতা ওপেন বিভাগে অংশগ্রহণ করে ডেডলিফট এবং ফুল ইভেন্ট—উভয় ক্ষেত্রেই প্রথম স্থান অধিকার করেন। তাঁর এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ দুটি স্বর্ণপদক অর্জিত হয়েছে প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার শক্তিশালী প্রতিযোগীদের টপকে সেরা হওয়া সহজ ছিল না। তবে কঠোর অনুশীলন, আত্মবিশ্বাস এবং অদম্য মানসিকতার জোরে সুষ্মিতা নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তাঁর এই সাফল্যে খুশি ক্রীড়ামহল থেকে শুরু করে মেদিনীপুরের সাধারণ মানুষও। সুষ্মিতার এই অর্জন আগামী দিনে জেলার আরও বহু তরুণ-তরুণীকে পাওয়ার লিফটিংয়ের মতো শক্তিনির্ভর খেলায় অংশগ্রহণ করতে উৎসাহিত করবে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। জেলার ক্রীড়াপ্রেমীদের আশা, ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের ধারা বজায় রেখে পশ্চিম মেদিনীপুর তথা বাংলার নাম আরও উজ্জ্বল করবেন সুষ্মিতা ভূঁইয়া।

পশ্চিম মেদিনীপুরের কৃতী খেলোয়াড় সুষ্মিতা ভূঁইয়া।

Latest