অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণদের সবল ও সুস্থ রাখতে এলাহি আয়োজন-পুরুলিয়ায় !

পুরুলিয়া শহরের উপকণ্ঠে কংসাবতী উত্তর বনবিভাগের সুরুলিয়া মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণদের সবল ও সুস্থ রাখতে ফি বছর গ্রীষ্ম এবং শীতে বিধি মেনে ডায়েট চার্টে বদল হয়। নাইট শেল্টার থেকে খাঁচাতেও থাকে নানান ব্যবস্থা। তবে এবার ৪০ ডিগ্রির চোখরাঙানির মোকাবিলায় বন্যপ্রাণদের জলকেলির জন্য ওয়ালো পুল তৈরি করে দিয়েছে চিড়িয়াখানার দায়িত্বে থাকা কংসাবতী উত্তর বনবিভাগ। যা অভিনব।সেই সঙ্গে মাথার উপর সবুজ আচ্ছাদনে রঙবাহারি ছাতায় তৈরি হয়েছে একেবারে শীতল আবহ। এনিয়ে পুরুলিয়া ও কংসাবতী

মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণদের সবল ও সুস্থ রাখতে এলাহি আয়োজন-পুরুলিয়ায় !

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা : পুরুলিয়া শহরের উপকণ্ঠে কংসাবতী উত্তর বনবিভাগের সুরুলিয়া মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণদের সবল ও সুস্থ রাখতে ফি বছর গ্রীষ্ম এবং শীতে বিধি মেনে ডায়েট চার্টে বদল হয়। নাইট শেল্টার থেকে খাঁচাতেও থাকে নানান ব্যবস্থা। তবে এবার ৪০ ডিগ্রির চোখরাঙানির মোকাবিলায় বন্যপ্রাণদের জলকেলির জন্য ওয়ালো পুল তৈরি করে দিয়েছে চিড়িয়াখানার দায়িত্বে থাকা কংসাবতী উত্তর বনবিভাগ। যা অভিনব।সেই সঙ্গে মাথার উপর সবুজ আচ্ছাদনে রঙবাহারি ছাতায় তৈরি হয়েছে একেবারে শীতল আবহ। এনিয়ে পুরুলিয়া ও কংসাবতী উত্তর বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, “চিড়িয়াখানায় থাকা বন্যপ্রাণদের যাতে কোনওরকম সমস্যা না হয় এটা আমরা অগ্রাধিকারের ভিত্তিতে দেখছি। এই চিড়িয়াখানা পর্যটনের অন্যতম বিনোদনের অঙ্গ। তাই সমস্ত কিছুকে মাথায় রেখেই এই গরম মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছি।”  চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শরীরে যাতে তাপ না বেড়ে যায় তার জন্য সম্বর, চিতল হরিণ-র জন্য তৈরি করা হয়েছে ওয়ালো পুল। হরিণ যাতে খাঁচার মধ্যে এই প্রখর দাবদাহেও অবাধে বিচরণ করতে পারে তার জন্য মাথার উপরে দেওয়া হয়েছে এগ্রো নেট। চৌবাচ্চায় সব সময় ঠান্ডা জল রাখা হচ্ছে যাতে হরিণের দল এখানে মুখ দিয়ে তৃষ্ণা জুড়াতে পারে। ওই আচ্ছাদন সবুজ হওয়ায় যেন একটা আলাদা সতেজের আবহ তৈরি হয়েছে। একইভাবে মাংসাশী ফিশিং ক্যাট, হায়নার মতো বন্যপ্রাণীরা যাতে নিজেদের মন চাঙ্গা রেখে খাঁচার মধ্যে এই রোদেও ঘোরাফেরা করতে পারে তাই আমব্রেলা শেডে রাখা হয়েছে। বন্যপ্রাণীরা আসলে ‘কালার ব্লাইন্ড’। তারা সবকিছুতেই ধূসর দেখে। তবে উজ্জ্বল কোন রং দেখলে তাদের যেন একটা আলাদা উত্তেজনা তৈরি হয়। তাই মন চাঙ্গা রাখতেই রংবাহারি ছাতার শেড দিয়েছে কংসাবতী উত্তর বনবিভাগ। সব প্রাণীরা তো আর জলকেলি করবে না। তাই বাঁদর ও পাখিদের মত প্রাণীকে স্প্রিংল্কারে স্নান করানোর কাজ চলছে। ডায়েটেও বেশকিছু বদল করা হয়েছে। প্রাণীরা সাধারণভাবে যা খাবার খায় তার ৭০ থেকে ৫০ শতাংশ কম খাবার দেওয়া হচ্ছে। যাতে পেট গরম না হয়। সেই সঙ্গে খাবার জলে থাকছে ওয়ারেস, গ্লুকোজ। হরিণকে বেশি করে খাওয়ানো হচ্ছে শসা, কচি পাতা। ভল্লুককে দেওয়া হচ্ছে লাল তরমুজ। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, খাবারে জলের পরিমাণ বেশি রয়েছে এমন কিছু খাদ্য তালিকায় রাখা হয়েছে। সবে মিলিয়ে প্রখর দাবদাহ কে মাথায় রেখে সুরুলিয়া মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণদের জন্য এই এলাহি আয়োজন।

সম্পর্কিত খবর

সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা পুরুলিয়া

সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা

সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫! পুরুলিয়া

সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫!

সাইবার প্রতারণার একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম পুলিশ। পুরুলিয়া ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।সাইবার পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ দুটি মামলা রুজু হয়। এরপর সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM লেনদেন, মোবাইলের কল লোকেশন এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।তদন্তের সূত্র ধরে ২ সেপ্টেম্বর আয়ুষ সিনহা (১৯)-কে গ্র

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট  (Poppy straw) উদ্ধার! পুরুলিয়া

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট (Poppy straw) উদ্ধার!

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট উদ্ধার করল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঝালদা–বালরামপুর সড়কের SH-4-এ নাকা চেকিং চালিয়ে একটি স্করপিও গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় ৪৫৯.১৪ কেজি (Poppy straw) সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ আগস্ট বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পাওয়ার পর SH-4-এ নাকা চেকিং শুরু করা হয়। রাত প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ একটি স্করপ