অরিন্দম চক্রবর্তী :ভারতীয় আদিবাসী সমাজের উদ্যোগে খড়গপুর শহরের ট্রাফিক হাই স্কুল প্রাঙ্গণে খড়গপুর সদর বিধায়ক তথা রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষকে সংবর্ধনা জানানো হয়। শুক্রবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ফুলের তোড়া, উত্তরীয় এবং সমাজের এক সদস্যের রচিত একটি বই উপহার দিয়ে তাঁকে সম্মানিত করা হয়।অনুষ্ঠানে খড়গপুর, ঝাড়গ্রাম, শালবনী-সহ বিভিন্ন এলাকা থেকে কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন।

আদিবাসী সমাজের বিভিন্ন প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মিওন সিং, চিন্ময় সিং, নিত্যলাল সিং, রবীন্দ্রনাথ সিং, হেমন্ত সিং-সহ আরও অনেকে।অনুষ্ঠানের শুরুতে বীর স্বাধীনতা সংগ্রামী রঘুনাথ সিংয়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী।

এরপর বক্তব্য রাখতে গিয়ে তিনি আদিবাসী সমাজের ঐতিহাসিক অবদান এবং স্বাধীনতা সংগ্রামে তাঁদের আত্মত্যাগের কথা তুলে ধরেন।প্রশাসনিক স্বচ্ছতার ওপর জোর দিয়ে দিলীপ ঘোষ বলেন, “এই সরকার দুর্নীতি করবে না এবং দুর্নীতি করতেও দেবে না। উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”