Skip to content

৬৮৯ নম্বর পেয়ে মাধ্যমিকে নবম মেদিনীপুরের বাসিন্দা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঐশিক চক্রবর্তী

ঐশিক চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা : মাধ্যমিকে পরীক্ষায় ৬৮৯ নম্বর পেয়ে মেদিনীপুরে বাসিন্দা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঐশিক চক্রবর্তী রাজ্য নবম স্থান অধিকার করেছে। ঐশিকের বাবা ড. ইন্দ্রদীপ চক্রবর্তী উত্তরবঙ্গের একটি জেলার মৎস বিভাগের জেলা আধিকারিক। মা পলি পাহাড়ি নাড়াজোল অমরেন্দ্রনাথ খান গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা।

ঐশিকরা রবীন্দ্র নগরের বাসিন্দা। ঐশিক বক্তৃতা, বিতর্ক, আবৃত্তিতে পটু। নরেন্দ্রপুর মিশনের নিজস্ব ব্যান্ড জোনাকিতে সঞ্চালনা করে ঐশিক। ঐশিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চায়।

Latest