অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বালিচক রেলগেট 13 দিন বন্ধ! 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে পারাপার!

বালিচক রেলগেট 13 দিন বন্ধ! 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে পারাপার!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের বালিচক রেলক্রসিং (গেট নম্বর 52) দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ খবর। ফ্লাইওভার বা রেল ওভারব্রিজের (ROB) সংযোগকারী নির্মাণকাজের জন্য আগামী 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর 2026 পর্যন্ত টানা 13 দিন রেলগেট দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের পারাপার সম্পূর্ণ বন্ধ থাকবে।

রেল কর্তৃপক্ষের নির্ধারিত সূচি

অনুযায়ী, 28 নভেম্বর (শনিবার) থেকে 10 ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ফলে প্রতিদিন এই রেলক্রসিং ব্যবহার করে যাতায়াতকারী নিত্যযাত্রী, স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের পড়ুয়া এবং যানবাহন চালকদের সাময়িক সমস্যার মুখে পড়তে হতে পারে।রেল ওভারব্রিজের সংযোগকারী কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এই সময়ে সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করে যাতায়াতের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।