অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দীর্ঘদিনের দাবি পূরণ, ঘাটালের জানাপাড়ায় শুরু ঢালাই রাস্তা নির্মাণের কাজ, পরিদর্শনে বিধায়ক

দীর্ঘদিনের দাবি পূরণ, ঘাটালের জানাপাড়ায় শুরু ঢালাই রাস্তা নির্মাণের কাজ, পরিদর্শনে  বিধায়ক

সুমন মণ্ডল: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। অবশেষে ঘাটাল পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের জানাপাড়া এলাকায় শুরু হলো ঢালাই রাস্তা নির্মাণের কাজ। পাকা রাস্তার দাবি পূরণ হওয়ায় স্বস্তি ও খুশির আবহ এলাকাবাসীর মধ্যে।ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে প্রায় 12টি ওয়ার্ড প্রতিবছরই বর্ষাকালে বন্যার জলে প্লাবিত হয়। ফলে বর্ষার সময় যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে জানাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই একটি পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই দাবিকে গুরুত্ব দিয়ে শুরু হয়েছে রাস্তা নির্মাণের কাজ। শুক্রবার নির্মীয়মাণ রাস্তার কাজ পরিদর্শনে যান ঘাটালের বিধায়ক শীতল কপাট। কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি এলাকার উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি।বিধায়ক শীতল কপাট জানান, ঘাটালের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। আগামী দিনেও এলাকার পরিকাঠামো উন্নয়নে আরও বিভিন্ন কাজ করার পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিনের সমস্যার সমাধানে পাকা রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি জানাপাড়ার বাসিন্দারা। তাঁদের আশা, রাস্তা নির্মাণ সম্পূর্ণ হলে বর্ষাকালে যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে।