সাফাই কর্মীদের অভিনব উদ্যোগ, রামজীবনপুরে বিধায়ক ও পৌর আধিকারিকদের সংবর্ধনা
সুমন মণ্ডল: বোনাস ও বেতন বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিনব উদ্যোগ নিলেন রামজীবনপুর পৌরসভার সাফাই কর্মীরা। তাঁদের পক্ষ থেকে চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই এবং পৌরসভার আধিকারিকদের সংবর্ধনা জানানো হলো। ফুলের তোড়া তুলে দিয়ে নিজেদের সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাফাই কর্মীরা।নতুন রাজ্য সরকারের আমলে সাফাই কর্মীদের বোনাস ও বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়ায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত দোলুই, রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি-সহ পৌরসভার অন্যান্য আধিকারিক ও কর্মীরা।সাফাই কর্মীদের এই উদ্যোগে খুশি প্রকাশ করেন উপস্থিত জনপ্রতিনিধি ও পৌর আধিকারিকরা। শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাফাই কর্মীরা। তাঁদের এই সংবর্ধনা কর্মসূচি পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের এক বিশেষ দৃষ্টান্ত হয়ে উঠেছে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
দীর্ঘদিনের দাবি পূরণ, ঘাটালের জানাপাড়ায় শুরু ঢালাই রাস্তা নির্মাণের কাজ, পরিদর্শনে বিধায়ক
পশ্চিম মেদিনীপুর
শিশুর শৈশব সুরক্ষিত হোক, বন্ধ হোক বাল্যবিবাহ—এই বার্তাকে সামনে রেখেই চন্দ্রকোনা পুলিশের সচেতনতামূলক উদ্যোগ
পশ্চিম মেদিনীপুর