নিজস্ব সংবাদদাতা : শুক্রবার, ২৯ মে দুপুরে বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ অভিযোগ করেছেন, বিজয় মিছিল থেকে তাঁর বাড়ি লক্ষ্য করে ইট, বাঁশ ও বোতল ছোড়া হয়েছে।ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন সন্দীপ সিংহ। তিনি লেখেন, "আজকে এই অবস্থা করলো আমার বাড়িতে।

এত বছরে আমাদের গ্রামে আমরা কোনদিন কারও ক্ষতি করিনি।"এই অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালেও অপর পক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনায় প্রশাসনের ভূমিকা ও তদন্তের দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।