সুমন মন্ডল : চন্দ্রকোনায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিতরণ কর্মসূচি। চন্দ্রকোনা বিডিও অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের ফর্ম বিলির শুভ সূচনা করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই।সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন থেকেই সাধারণ মানুষের জন্য ফর্ম বিতরণ শুরু হয়েছে। উপভোক্তাদের সুবিধার্থে বিডিও অফিসের পাশাপাশি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পৌরসভায় হেল্প ডেস্ক খোলা হয়েছে, যাতে সহজেই ফর্ম সংগ্রহ ও পূরণ করা যায়।

এছাড়াও বিধায়কের কার্যালয়েও ফর্ম পূরণের জন্য বিশেষ সহায়তা কেন্দ্র চালু থাকবে বলে জানান সুকান্ত দোলুই।জানা গিয়েছে, গ্রামীণ এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে এবং পৌর এলাকার বাসিন্দারা পৌরসভা থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম সংগ্রহ করতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তরের জন্য তিন মাস সময় নির্ধারণ করা হলেও আগামী এক মাসের মধ্যেই অধিকাংশ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশাবাদ প্রকাশ করেন বিধায়ক।

অন্যদিকে, চন্দ্রকোনা পৌরসভায় সাধারণ মানুষের হাতে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম তুলে দিয়ে বিতরণ কর্মসূচির সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র। তিনি জানান, প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে দ্রুত পৌঁছায়, সেজন্য পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।জানা গিয়েছে, গ্রামীণ এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে এবং পৌর এলাকার বাসিন্দারা পৌরসভা থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম সংগ্রহ করতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তরের জন্য তিন মাস সময় নির্ধারণ করা হলেও আগামী এক মাসের মধ্যেই অধিকাংশ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশাবাদ প্রকাশ করেন বিধায়ক।